Showing posts with label কষ্ট কষ্ট ও ভালবাসা. Show all posts
Showing posts with label কষ্ট কষ্ট ও ভালবাসা. Show all posts

অনুভবে

মনে করো আমার কিছুই ভালো লাগছেনা
মন চাইছে খুব করে তোমার স্পর্শ অথবা কিছু সময় কথোপকথন।
মনে করো আমার মনে ভালো লাগার উচ্ছাস দূর্বার
মন চাইছে তোমার ফোনালাপ নয়তো বার্তা আদান প্রদান।
তুমি জানবেনা কোনোদিন
আমি তখন তোমাকে খুঁজেছি অপার শূন্যতায়
আকাশের নীলিমায়,বৃষ্টির ধারায়,চোখের জলের ভাষায়।
কোনো অভ্যাসের ভালোবাসায় বাঁধতে নয়
ভালোবাসাকে মুক্ত ঝরনার মতো ঝরাতে চেয়েছি।
মুক্ত করে দিয়েছি ভালোবেসে
ভালোবাসা শুধু বন্ধনেই পরিপূর্ণতা নয়।
মুক্ত আকাশে ভালবাসার অবাধ বিচরণক্ষেত্র
ভালোবাসার অনন্ত বন্ধন।
অভ্যাসের ভালোবাসা সে কখনই নয়
বৃত্তের বাহিরে স্পর্শের এক পশলা বৃষ্টি হয়ে ঝরে যাবো
কখনও একযুগ পরে কখনও সময়ের দাবীতে।
একটু খানি স্পর্শের শিহরণে বয়ে যাবে
সব অভিমানের নীলচে মেঘ।
যত দূরে যেখানেই ছিলে
অনুভবে ছুঁয়ে ছিলে পুরোটা জুড়ে।
ভালোবাসা বেঁচে থাক বিশ্বাসে"

এমন কেন


এমন কেন,
হয়তবা কোন একদিন ভোর হবেনা,
শুধু নিশুতি রাত থাকবে বেঁচে,
তোমার প্রতিটি হৃদকম্প বাঁচবে আমার বুকে জড়িয়ে,
হয়তবা কোন বিকেল হবেনা, সারাটা উদাস দুপুর কাঁটবে চুপচুপ,
ইন্দ্রানী সেনের গানগুলো শুনতে শুনতে এলিয়ে পড়ে বিছানায়,
ক্লান্ত দেহটাকে ছুঁয়ে দিয়ে।
অবসন্নতা তোমার চোখ থেকে নেমে ঠোঁট নাইবা ছুলো,
এ শহরের বাইরে কাটুক না এমনও হাজারো দুপুর,
তুমি আমি,
মুছে যাক বিকেল ঘুঘুর স্নিগ্ধ ডাকে।
তবুও এই শহরে বেঁচে থাকতে হয়,
অঙ্গিকার নামায় সই করে হেঁটে বেড়াতে হয় রাজপথে।
জানো এখানে সকাল, আছে বিকেল আছে,
শুধু নিশুতি রাত কিংবা ক্লান্ত দুপুর নেই,
সেসব মুছে গেছে সেই কবে, আমাদের চোখের অবসন্ন ঘুমের ভীড়ে,
দুচোখ বুজে।
......................................রুদ্র রাফি।

হারিয়ে যাবো



দেখিস ঠিকই মুছে যাবো,
তোর শত অনুযোগের মাঝে হাঁফ ছেড়ে,
তোর চোখের কোণে ফাঁকি দিকে,
নীল দেয়ালের ওপাশে ঠিকই হারিয়ে যাবো,
তুই শুধু নিশুতি রাত গভীর হলে,
নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি,
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো নীল আর লাল গুলিয়ে আবির ছুয়ে, কৃষ্ণচূড়ার ডালে,তুই তখন আকুল হয়ে কাঁদবি
আর আমি ,এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে ,
হঠাৎ ফাঁকি দিয়ে।,
তুই ভীসন একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে,
যখন তুই ঘুমিয়ে রবি।
..................................রুদ্র রাফি

অধরা


ম্লান চোখের ক্লান্ত দৃষ্টি দিয়ে ঠায় চেয়ে থাকি শুভ্র দেয়ালটার দিকে....
.হটাত'ই যেন দেয়ালটা স্বচ্ছ একটা কাচে পরিণত হতে চায়! 
ওপাশে ঝাপসা ভাবে ভেসে উঠতে থাকে আমার অগন্তি ভাবনার ছায়াগুলো.....অস্পষ্ট, অথচ কত তীব্র!
 কেমন যেন একটা দুর্নিবার ব্যকুলতার ঢেউ বয়ে যায় আমার ভিতর...
ছায়াগুলোকে ছুয়ে দেখতে ইচ্ছে করে খুব!....
অধরা রয়ে যাবার আকাঙ্খা আমার জন্মগতই !...
.তাই হয়ত কেউই আমাকে ধরে রাখতে পারেনি কখনো ..
 আমার মত আমার ভাবনারও অধরা!.
...আমি নিজেও কখনো পারিনি তাদের ধরে রাখতে বা বেধে রাখতে..
তারা শুধু সংগপনেই আসে আর যায়......
মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টি হয়ে ঝরে যায় আমার ভিতরটায়!

I miss U

মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে ...
 এতটা miss করি তোমাকে ... 
আবার সাথে সাথে যখন তোমার সাথে
 কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,,
 তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি.... I miss U

তোমার ভালোবাসা

তোমার ভালোবাসা আজ আর ছুঁয়ে যায় না আমায়.
কিন্তু তোমার ভালোবাসার সীমানা আজ ও পেরুতে পারিনি..
তোমার ভালোবাসার ছুঁয়ায় আজ আর হাসি ফোঁটায় না মুখে..
কিন্তু তোমার দুখগুলোও আজ আর আমায় কাঁদাতে পারে না..
তোমার ভালবাসার ভেলায় আজ আর ভাসতে পারি না...

তাই বলে কিন্তু ডুবতেও পারছি না...
তোমার কথাগুলো আজ আর মধুর সুর হয়ে কানে বাজে না...
তাই বলে কিন্তু আজ এ কানে অন্য কোনো সুর বাজে না..
তোমার ছোঁয়া আজ কোনো শিহরণের সৃষ্টি করে না..
তাই বলে কিন্তু আজ আর ওই মন শিহরিত হয় না..
চলে গিয়ে ও কেনো বার বার ফিরে আসও..
দুরে গিয়েও কেনো বার বার কাছে টান??

শিউলি ফুলের ডালা

তোর জন্য আমি আর শিউলি ফুলের ডালা সাজাব না।
তোর জন্য আমি আর অপেক্ষা করব না।
কিন্তু তবুও...শরতের ভোরে যখন শিউলি গাছটা ফুলে ফুলে সেজে থাকবে,গাছতলাটা হবে শিউলি ফুলের বিছানা,সবাই যখন স্বপ্নের রাজ্যে ঘুরতে ব্যস্ত থাকবে,সেই কাকডাকা ভোরে আমি একা খালি পায়ে শিউলিতলায় যাব।সবগুলো শিউলি কুড়িয়ে নিয়ে জলে ভাসাব আমি।


প্রতীক্ষায় থেকো না

 প্রতীক্ষায় থেকো না আমার
আমি আসবো না, থাকলো কথার কবুতর
কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর

নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,
পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে
কী কী ব্যথা এবং আর্দ্রতা
রেখেছে দখল করে আশৈশব আমার একালা,
আমি কতো একা,
কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে
বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন।

ভালোবাসি তোমায়

আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-

ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায় !

দীর্ঘশ্বাস



 দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার?


চলে যদি যাবি

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা


****তাই আমি চলে যাচ্ছি ***

কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা ....
তবে তোমাকে খুব মনে পড়ছিলো....
যদিও জানবে না কোন দিন.,..
তাতে কি..., না জানাই থাক ।
তুমি তো এটাও জানতে না যে
 তোমায় আমি কতটা ভালোবেসে ছিলাম..
আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে.
তাও আবার অন্য
কারও জন্য...অন্য কারও সাথে....
আমি চাই তুমি হাসো....
কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয়.
কারন আমি জানি হাসিটা যে আমার জন্য নয়...
তাই আমি চলে যাচ্ছি .....
হয়তো ফিরবো না আর

একটি রাতজাগা পাখির গল্প


মধ্যরাতের জমাটবাঁধা কস্টগুলো-
মেঘের মত ছড়িয়ে পড়ে এই হৃদয়ের আকাশে...
কিছুতেই ঘুমাতে পারিনা...
আমার ঘুম আসেনা...
চোখের পাতার নিচে-
আমি শুধু নির্জনে লেপন করি তার কালিমাটুকু!
কস্টের আড়াল থেকে নিষ্ঠুর পূর্ণিমার মতো...
অবাক জোছনা বিলাও এই হৃদয়ের আঙিনায়!
শিশির বিন্দু হয়ে টপটপ করে ঝরে পড়ে-
আমার দু’চোখের অশ্রুগুলো!
রাত্রি বাড়ে...
কুয়াশার ধূসর অন্ধকারে-
যন্ত্রনায় ছটফট করে রাত জাগা পাখি!
আমি নির্বাক তাকিয়ে থাকি আকাশের পানে...
ভ্রান্ত চাঁদের বুকে খুঁজে ফিরি তোমার মুখচ্ছবি!
হে আমার যন্ত্রণার দেবী...
আর কত লুকোচুরি খেলবে তুমি?
পাবার আগেই হারিয়ে ফেলেছি তোমাকে...
এবার তো মুক্তি দাও!



-তানভীর আহমেদ তপু