হারিয়ে যাবো



দেখিস ঠিকই মুছে যাবো,
তোর শত অনুযোগের মাঝে হাঁফ ছেড়ে,
তোর চোখের কোণে ফাঁকি দিকে,
নীল দেয়ালের ওপাশে ঠিকই হারিয়ে যাবো,
তুই শুধু নিশুতি রাত গভীর হলে,
নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি,
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো নীল আর লাল গুলিয়ে আবির ছুয়ে, কৃষ্ণচূড়ার ডালে,তুই তখন আকুল হয়ে কাঁদবি
আর আমি ,এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে ,
হঠাৎ ফাঁকি দিয়ে।,
তুই ভীসন একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে,
যখন তুই ঘুমিয়ে রবি।
..................................রুদ্র রাফি

3 comments:

  1. আরো নতুন নতুন Jokes পড়তে ভিজিট করুন
    WWW.VALOBASARGOLPO2.XYZ

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. অসাধারণ লেখাগুলো খুব সুন্দর হয়েছে www.foryoucaption.com / admin Raj

    ReplyDelete