"এমন যদি হতো" ___সুকুমার বড়ুয়া

এমন যদি হতো
ইচ্ছে হলে আমি হতাম
প্রজাপতির মতো
নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে
খেয়াল মতো নানান ফুলের
সুবাস নিতাম কতো ।
এমন হতো যদি
পাখি হয়ে পেরিয়ে যেতাম
কত পাহাড় নদী
দেশ বিদেশের অবাক ছবি
এক পলকের দেখে সবই

সাতটি সাগর পাড়ি দিতাম
উড়ে নিরবধি ।
এমন যদি হয়
আমায় দেখে এই পৃথিবীর
সবাই পেতো ভয়
মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
খুশির জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়াময় ।
এমন হবে কি ?
একটি লাফে হঠাৎ আমি
চাঁদে পৌঁছেছি !
গ্রহ থেকে গ্রহান্তরে
দেখে শুনে ভালো করে
লক্ষ যুগের অন্ত আদি
জানতে ছুটেছি ।


স্মৃতি .....মহাদেব সাহা

সে আসে আমার কাছে ঘুরে ঘুরে যেন এক
স্রোতস্বিনী নদীর সুবাস,
ভালোবাসা সে যেন হৃদয়ে শুধু
ঘুরে ঘুরে কথা কয়, চোখের ভিতর হতে সুগভীর চোখের ভিতরে,
সে আসে প্রতিদিন জানালায় ভোরের রোদের মতো


বাহুলগ্ন আমার প্রেমিকা;

সে আসে প্রত্যহ এই আলোকিত উজ্জ্বল শহরে, ইতিহাস
আরো সব কিংবদন্তী কথা কয় আমার স্মৃতিতে, সে আসে
দূর থেকে মনে হয় শ্যামল ছায়ায় ভরা যেন এক
হরিণীর চোখ, অথবা রোদের সুরভিমাখা হেমন্তের শিশির সকাল
সে আসে আমার কাছে নুয়ে পড়ে আমলকী বন;
সে আসে আমার কাছে ভরে ওঠে বছরের শূন্য খামার
নদীতে সহসা ওড়ে মাছরঙ নায়ের বাদাম
ক্ষেতের দরাজ দেহ সিক্ত করে মেঘের মৈথুন,
সে আসে আমার কাছে
ফুটে ওঠে নিসর্গের নিবিড় কদম
সে আসে আমার কাছে ঘুরে ঘুরে নদীর স্রোতের মতো
জলে-ভাসা ভেলা।

ভালোবাসি তোমায়

আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-

ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায় !

দীর্ঘশ্বাস



 দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার?


I Love you

মেহেদী : আমি তোমার মুখ দিয়ে I Love you
কথাটা বের করব- ই !!
মেয়ে: পারবা না !
মেহেদী : বাজি!!
মেয়ে : ওকে
মেহেদী : বল Pink
মেয়ে : Pink
মেহেদী: বল Red
মেয়ে : Red
মেহেদী : বল ১৯
মেয়ে : ১৯
মেহেদী: বল আমার বয়স ১৯
মেয়ে : আমার বয়স ১৯

 মেহেদী : ইয়ে আমি জিতেছি !!
মেয়ে : কিভাবে ?
মেহেদী : আমি বলেছি তোমার মুখ দিয়ে আমার বয়স
১৯ এই কথাটা বের করব !!
মেয়ে :মিথ্যা কথা, তুমি বলেছ I Love
you কথাটা বের করবা !
মেহেদী: এখন তো Love you বলেই ফেলেছ!

কষ্ট সহজ

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
ইচ্ছে হলেই কাঁদাও তুমি, কান্না সহজ;
পাখির মতো ওড়াও দেখি! হাসাও দেখি!

সুখের স্রোতে মাতাল হৃদয় ভাসাও দেখি!
সহজ না

দুঃখ সহজ,
হত্যা সহজ,
জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

ভাবতে পারো অনেক সহজ, অ-নে-ক সহজ ...
বুক-ঝিনুকে মুক্তা হওয়া; সহজ না ...

 : ভালবেসে পাথর বুকে ফুল ফোটানো সহজ না

কবিদের বাণী

  “আপনি যখন কোন যন্ত্রণার মাঝে থাকেন,
মনে রাখবেন, আল্লাহ খুব
ভালো করে জানেন তিনি আপনার
জীবনে কী ঘটাচ্ছেন।”
– ইয়াসমিন মোজাহেদ



 --------------------------######--------------------------

  দিতে যে পারে না , পাওয়া তার ঘটে না ।
......................শ্রী শ্রী ঠাকুর অনুকূলচদ্র


 --------------------------######--------------------------

  মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক ।

-কিপলিং

 --------------------------######--------------------------



মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা।
এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়,
আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না।

___হুমায়ূন আহমেদ

কবিদের বাণী

 "পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত , যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস
সেই তোমার দু:খের কারন হবে।"


-সমরেশ মজুমদার


  --------------------------######--------------------------
  যতো দূরে ইচ্ছে হয় যাও।
বিশ্বাসী স্বপ্নের কাছে জেনে নেবো সঠিক ঠিকানা।

- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


--------------------------######--------------------------

 আড্ডাই একমাএ জায়গা যেখানে মানুষ এক ফোটা সুখ নিংড়ে দিতে পারে "
----------------------------------------------------ম্যাঙ্কিম গোর্কি

বেঁচে আছি এই তো আনন্দ ---মহাদেব সাহা।

বেঁচে আছি এই তো আনন্দ,
এই আনন্দের জন্য আমি
সবকিছু মাথা পেতে নেবো,
যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি--
শুধু এই ভোরের একটু আলো দ্যাখার জন্য
আমি পথের ভিক্ষুক হতে রাজি।

এই যে গোলাপ ফুলটির দিকে যতোক্ষণ খুশি
তাকিয়ে থাকতে পারি
এই সুখে আমি হাসিমুখে সব দুঃখ
মাথা পেতে নেবো।
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের কাছে
কোনো দুঃখই কিছু নয়
এই নির্বাসন, এই শাস্তি,
এই দ্বীপান্তর;
এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই শিশিরের শব্দের জন্য
আমি সহস্র বছরের কারাদন্ড মাথায় নিয়েও
বেঁচে থাকতে চাই।
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব
আঘাত আমি মাথা পেতে নেবো।

বেহিসেবি ভালবাসা

কতটুকু ভালোবাসা দিলে,
ক তোড়া গোলাপ দিলে,
কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে,
কটি নির্ঘুম রাত দিলে, কফোঁটা জল দিলে চোখের –
সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছেলে আমাকে,
বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো;

আমি বুঝে নিলাম-
তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা।
ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো।
ভালোবাসা ততদিনই ভালোবাসা
যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে

 যতদিন এটি বেহিসেবি থাকে।

চলে যদি যাবি

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা


*****অধরা স্বপ্নগুলো *****


"ছেলেটা কথা দিয়েছিলো বিয়ের পর অফিস থেকে আসার সময় প্রতিদিন মেয়েটার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসবে ... বেলি ফুল মেয়েটার খুব প্রিয় !!
.
মেয়েটা বলেছিলো, সে আর কখনো চুল ছোট করবে না ... লম্বা চুলে খোপা করবে ... সেই খোপাতে অফিস ফেরত ছেলেটা যখন ফুলের মালা গুঁজে দিবে, মেয়েটা খুব ব্যস্ততার ভান করে রান্না ঘরে যেতে যেতে বলবেঃ "অ্যাই !!
.
ছাড়ো তো ... চুলায় তরকারি পুড়ে যাচ্ছে !!"
.
তরকারির পোড়া গন্ধ আর বেলি ফুলের ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়ে যাবে ঘরটা জুড়ে, ছেলেটা আর মেয়েটা তখন শক্ত করে একজন আরেক জন কে ধরে রাখবে !!
.
মেয়েটা ঠিক করে রেখেছিলো তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলে তার নাম কি রাখবে ... কাগজে লিখে রেখেছিলো, সপ্তাহের কোন দিন কে মশারি টানাবে আর কে মশারি গুজবে !!
.
বসন্তের কোন এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে তারা ঠিক করেছিলো, জোছনা রাতে তাদের বিয়ে হবে ... চোখ বুজে ছেলেটা ভাবতোঃ বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, লাল টুকটুকে শাড়িতে মেয়েটাকে তখন পরীর মত লাগবে !!
... ... ...
জোছনা রাতেই মেয়েটার বিয়ে হয়েছিলো ... "৫ ফুট ১০ ইঞ্চি, নিজের বাড়ি আছে, অমুক ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যান্ডসাম, অমুক কোম্পানির সিইও, হাই ফাই ফ্যামিলি" - নামক কয়েকটা শব্দের সাথে মেয়েটার বিয়ে হয়েছিলো ... বাবা-মা এর পছন্দ !!
.
মেয়েটা এখন বেঁচে আছে ... হয়তো ভালোই আছে ... শুধু তরকারি রান্নার সময় যখন কলিং বেল বেজে ওঠে, নিজের অজান্তেই কেঁপে ওঠে মেয়েটা ... লম্বা চুলে খোপা করার সময় তার হাত কাঁপতে থাকে শুধু ...
রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ দেখলে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে কেন জানি ... বেলি ফুল তার সহ্য হয় না এখন ... একদমই সহ্য হয় না!!
.
ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে - কেউ জানে না ... হয়তো ভালোই আছে ... শুধু বসন্তের বিকেলে তার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয় ... শুধু জোছনা রাতে তার চোখে অমাবস্যা থাকে ... ঘোর অমাবস্যা থাকে !! "সব তোর ভালোর জন্যই" - কথাটাকে বিশ্বাস করে বাবা-মা এর কথায় রাজি হয়ে গিয়েছিলো মেয়েটা ... সব ভালো সবসময় সহ্য হয় না ... তথাকথিত "ভালো" এর জন্য অসহ্য কষ্ট বুকে পুষে বেঁচে থাকাটা অসম্ভব না ... মানুষ ঠিকই বেঁচে থাকে ... মরে যায় শুধু স্বপ্নগুলো !!"

দূর্বলতা

”নিজের দূর্বলতা কখনও খুব কাছের কাউকেও বলা উচিত না ,
সুয়োগ পেলে সেও দূর্বলতা নিয়ে কষ্ট দিতে ভেবে দেখে না “”
………………………………
ভাবনা

সবকিছুই কেমন শুন্য মনে হয়

একদিন ভালবেসে হারিয়ে যেতে চেয়েছিলাম
একদিন ভুলে যেতে চেয়েছিলাম তুমি ছাড়া পুরো পৃথিবীকে
একদিন বাচতে চেয়েছিলাম নিজের মত করে
আর আজ সবকিছুই কেমন শুন্য মনে হয়
নিষ্ঠুর নিয়তি নাকি নিষ্টুর মন ?????????

.................................ভাবনা 

***** অভিমান******

 তুমি কি মানুষ?
- হু
- তুমি নিজেকে মানুষ ভাবো?
- দুর্ভাগ্য, ভাবতে হয়
- আমার দূরভাগ্য কি জানো?
- হু
- তোমার মত মানুষকে ভালোবাসাটা
আমার বোকামি ছিল
- ভালো
- তোমার ইয়ার্কি লাগছে?
- না, যুক্তি নিয়ে কথা বললাম
- কি যুক্তি
- মানুষ প্রথমবার বোকামি করে,
দ্বিতীয়বার না।
তুমি নিশ্চয় দ্বিতীয়বার বোকামিটা করবে
না?
- মানে?
- মানে নেই
বিপাশা এক দৃষ্টিতে পিয়াসের
দিকে তাকিয়ে থাকে।
তার ইচ্ছে হচ্ছে পিয়াসের গালে চর
বসাতে।
পাবলিক প্লেসে বিয়েফকে চর মারার
বিষয়টা মোটেও স্বাভাবিক দেখাবে না।
পিয়াস চুপ করে বসে আছে বিপাশা কি
বলে শোনার
জন্য। বিপাশার রাগটা জায়েজ। এক সপ্তাহ
পর
কথা হচ্ছে তাদের।
এক সপ্তাহ অনেক সময়।
বিপাশার জন্য বছর বলা যায়।
এই এক সপ্তাহে পিয়াস ব্যস্ত ছিল। ব্যস্ত
তা শেষ হয়েছে গতকাল।
আজ বিশেষ দিন।
বিশেষ দিন গুলোতে প্রিয় জনের সাথে
দেখা করা যায়।




আজকের দিনটি একটু বেশি বিশেষ।
আজ পিয়াসের চাকরি হয়েছে।
চাকরি নিয়ে ব্যাস্ত ছিল শেষ কয়দিন।
খুশির খবর বিশেষ দিনটির জন্য
জমা রেখেছিল।
- এত দিন কই ছিলে?
- পৃথিবীতে
- পৃথিবীর কোথায়?
- বলা যাচ্ছে না
- আজ কেনো এলে?
- তুমি ডেকেছ
- না ডাকলে আসতে?
- উহু
বিপাশা পিয়াসের থেকে চোখ ফিরিয়ে
অন্য দিকে তাকালো।
তার মনে হচ্ছে অপরিচিত
কারো সাথে কথা বলছে। তার
পাশে যে বসে আছে সে পিয়াস না। এক
সপ্তাহ খুব বেশি সময় না।
এই অল্প সময়ে পিয়াস বদলে যাবে ভাবেনি
বিপাশা।
আজ তার বিশেষ একটি দিন।
অন্য কারো জন্য না হলেও সে ভেবেছিল
পিয়াসের জন্য দিনটি বিশেষ।
তার ধারনা ভুল।
বিপাশা পিয়াসের সে বিশেষ মানুষটি
হয়ত নেই।
পিয়াসের মনে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে।
বিপাশার
কাঁদো কাঁদো মুখ দেখে খারাপ লাগছে
তার।
এতটা করা উচিত হচ্ছে না। না করে থাকার
লোভ
সাম্লাতে পারছে না সে।
- বিপাশা?
- হুম
- কাদছ?
- আমি কাঁদছি না
- চোখে পানি ...
- থাকুক
- কান্না শেষ হলে বলো
- আমি কাঁদলে তোমার কি?
- কান্নার সময় খুশির খবর মানায়?
- খুশির খবর? বিয়ে করছ নিশ্চয় .....
- উহু, চাকরি পেলাম
চমকে পিয়াসের দিকে তাকালো বিপাশা।
চেহারা যথেষ্ট বিস্ময়ের ছাপ।
- হুম
- চাকরি !!!
- হুম্
- এখন বলছ?
- তোমাকেই বললাম কেবল
- আগে বললে হতো না?
- না
চেহারায় মূহুর্তে রাগ সরে গিয়ে চেহারায়
হাসির
রেখা ফুটলো বিপাশার।
হঠাৎ এমন খবর শুনবে ভাবেনি।
এত দিনে দেখা না করার কারন তাহলে
এটি?
সন্ধা নামছে। পার্কে বসে থাকা মানুষ
গুলো বাড়ির পথ ধরেছে।
বিপাশার চেহারায় হাসির রেখাটি নেই।
কিছুটা অভিমান ভর করেছে তাতে।
আজ তার জন্মদিন।
এই দিনটিও পিয়াসের জানা নেই !!
হাটতে গিয়ে থমকে দাঁড়ায় পিয়াস।
সঙ্গে করে আনা ব্যাগ থেকে ফুলের মালা
বের করে।
বেলী ফুল, বিপাশার বেশ পছন্দের।
সন্ধা নেমেছে পুরোপুরি।
আকাশে থাকা পূর্নিমা চাঁদ আলো ছড়াতে
শুরু করছে।
আকাশে ভাসতে থাকা পূর্ণিমার চাঁদের
দিকে খেয়াল নেই পিয়াসের।
তার সামনে পৃথিবীর
সুন্দর চাঁদটি দাড়িয়ে আছে।
মাথায় বেলী ফুলের
খোপা, তার সুন্দর্য বাড়িয়েছে দিগুন।
বিপাশার চোখে পানি।
নিজের উপরই রাগ
লাগছে তার।
পিয়াস বদলায় নি।
ঠিক আগের মতই আছে।
ভালবাসার মানুষ কখনও বদলায় না।
পিয়াসের দিকে তাকিয়ে হেসে দেয়
বিপাশা।
তার মাথায় দুষ্ট বুদ্ধি চেপেছে।
পরপর দুটি সারপ্রাইজ।
বিশেষ দিনটিকে আরো বিশেষ করা
যায়না