Showing posts with label আমার যত লেখা. Show all posts
Showing posts with label আমার যত লেখা. Show all posts

####বেনামী চিঠি ###



অনেক অনেক বছর পর আজ লিখতে
বসলাম ,শুধূ তোমাকে কি ? না আমার মনে থাকা হাজারো সৃত্বিকে জাগিয়ে তোলা যারা
ঘুমিয়ে ছিলো প্রচন্ড এক অভিমান নিয়ে ?বেলকনিতে বসে আছি, চাঁদের আলোতে ভাসছে পৃথিবী
,জানোতো এখন আর তেমন করে দেখা হয়না জোছনা মনে হয় জোছনাতে দেখার কিছু নেই সে যেন প্রতিদিনের সব কাজের মতই স্বভাবিক একটা ঘটনা মাএ যাকে ইচ্ছা করলেই এড়িয়ে যাওয়া যায় অনায়াসে ।অথচ এইতো মাএ কয়েকবছর হলো এই জোছনায়ই তোমাকে ঘরে থাকতে দিতো না তুমি বেরিয়ে পড়তে রাস্তায় আর আমাকেও তুমি বেরিয়ে আনতে ছাদে….তারপর স্বপ্নের জাল বুনা
সারারাত ধরে । কখনও সে ঘর হতো কোন নির্জন দ্বীপে ,কখনও সেটা কোলাহল ছাড়া ছোট কোন গ্রামে অথবা কখনও সেটা হতো পাহাড়ী কোন নদীর পাশে ।আর আমি ভেসে যেতাম তোমার দেখানো স্বপ্নের স্রোতে ।
একটা প্রিয় কবিতার লাইন মনে
পড়ছে “ভালবাসা যে মানুষকে এতোটা অসহায় করে তুলতে পারে সেটা তোমাকে দেখার আগে জানা
ছিলো না “ যেদিন আমি বলেছিলাম তোমাকে “আমি বাকি জীবনটা তোমার সাথে থাকতে চাই “
সেদিন কি অসহায় দেখাচ্ছিলো তোমাকে .তুমি আমাকে অনেক ঘন্টা ধরে শুধূ একটা কথাই
বুঝিয়েছিলে বাস্তবতা কি!! আমি সেদিন কিছুই বলিনি তোমাকে শূধূ মাধা নিচু করে তোমাকে
বুঝিয়েছিলাম যে  আমি বুঝেছি ,তবে এতোদিন পর আজ সত্যিই জানতে ইচ্ছা করছে আসলেই কি ভালবাসাটা এতোটা অসহায় যেখানে মা-বাবা ,সমাজ ,টাকা সবকিছুর কাছে হেরে যায় ?তাহলে মানুষ ভালবাসে কেন ? কেন করে এই ছল?কেন বলে তোমাকে ছাড়া বাচতে আমার সত্যিই অনেক কষ্ট হবে? তাহলে সবই কি মিথ্যা ?
কত প্রশ্ন আজ মাধায় ঘুরপাক খাচ্ছে শুধু উত্তর দিয়ার জন্য তুমি কাছে নেই !! আর যদি কাছে থাকতেও তুমি কি কোন উত্তর দিতে পারতে ? ধুর!! তখন থেকে কি আজেবাজে ভেবে চলেছি ,যেটার কোন উত্তর হয়না সেটার প্রশ্ন থাকাটাও ঠিকনা !মনে পড়ে তোমার সেই সন্ধ্যাটার কথা যখন সূর্য ডুবে যাচ্ছিলো ,পাখিরা ফিরছিলো তাদের চেনা ঘরে ,আমি ছিলাম আনমনা যদি এমন একটা সন্ধ্য আবার আমাদের জীবনে না আসে ,তোমাকে কথাটা বলতেই হেসে বলেছিলো সন্ধ্যা তো প্রতিদিনইহয়,হুম আজও সন্ধ্যা হয় প্রতিদিনের মত শুধু সূর্যডুবার অথবা পাখিদের ঘরে ফেরার
সময় তুমি আজ আমার পাশে থাকোনা ,আর আমিও এখন আর অনমনা হইনা , মনেই থাকেনা  কখন সন্ধ্য হলো ,সূর্যটা ডুবলো কি ? ভুল করে যদিও বেলকনিতে গিয়ে দাড়িয়ে পড়ি সন্ধ্যার মৃহুর্তে তবে বিরক্ত লাগে পাখিদের ডাকাডাকি কি অসহ্য এতোডাকার কি আছে ?পৃথিবীটা কত বদলে যায় তাইনা ? কি জানি হয়ত সবই ঠিক আছে শুধু বদলে গেছি আমি না হলে কি এতোটা চুপচাপ জীবন চলতো ?যে আমার কথা বলার জন্য তোমার প্রয়েজনীয় কথাটাই বলা হতো না !!
আজ কেন জানি মনে হচ্ছে জীবন চলে যায় জীবনের নিয়মে ,কারো জন্য সে থেমে থাকে না , শুধূ মাঝে থেকে হারিয়ে যায় কিছু প্রিয় মানুষ ,কিছু প্রিয় মুহর্ত ,কিছূ ভাললাগা ,কিছ ……..তবুওতো বেছি আছি এটাই যথেষ্ট আমার জন্য !!ভালো থেকো ,যেখানেই থাকো ,এটা মন থেকেই চাওয়া !!!!!


   ...............................ভাবনা

কষ্ট

জানি প্রয়োজন নেই তবুও তোমার কাছে যা্ওয়া
তোমার দুষ্টমি ভরা ভালবাসা শুনতে নয়


তোমার রেগে দিয়ে বলা কথাগুলো শুনতে হয়ত
কারণ সামনের পথগুলো চলতে গিয়ে
কারো ভালবাসায় পথটা পিছল হোক চাইছি না
কঠিন কথাগুলো মনকে পাথর করে দিক
আর কোন কষ্ট যেনো না ছুয়ে যায় আমাকে!!!

 ...............................ভাবনা

ভালবাসা বেড়ে যায়

আমি ভালবাসি যারে
সেকি কভু আমার
হতে দূরে যেতে পারে!!
---রবীন্দ্রনাথ ঠাকূর

কি বিশ্বাস কি ভরসা নিয়ে কথা গুলো লেখা .তবুও সে চলে যায় অথবা বলা যায় তাকে যেতে হয় দূরে ।

যাকে এতোটা ভালবেসে আকড়ে থাকতে চাই বুঝিনা তার মনের কথাটা ,সেও কি অামার মত অমাকেই ভালবাসে ? নাকি অমার জন্য তার মনে জায়গা নেই একফোটা .যদি ভালবাসেই তবে কেন সে দূরে রাখে অামাকে ? ইচ্ছা করে নাকি  অসহায় হয়ে ....!!! তবুও ভালবাসাটা তো আর কমেনা বরং কষ্ট পেলে সেটা বরং বাড়তে থাকে .বাড়তে থাকে তাকে পাওয়ার ইচ্ছাটা ,অবাধ্য হতে থাকে প্র্র্রেমটা ।


 ...............................ভাবনা

অবহেলা

তুমি জানোনা কতটা ভালবাসি তোমাকে
তোমার একটু ভালবাসা পেতে
আমি করতে পারিনা এমন কিছু নেই
তেমনি আমি মেনে নিতে পারিনা তোমার অবহেলা

তুমি জানতেও পারবেনা একটু খানি অবহেলা আর উদাসিনতা
তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দিবে 


  ...............................ভাবনা 




ভালবাসা

  নিঝুম রাতে এখনও খুব মিস করি তোমাকে
কেন জানি ঘুমাতে ইচ্ছা করে না
বার বার মোবাইলে চোখ চয়ে যায়

যদি ভুল করে বেজে ওঠে
যদি তোমার নামটা একপলক দেথতে পাই
যদি তোমার মনেও আমার মত এখনও জেগে
থাকে লুকিয়ে রাখা ভালবাসা



 ...............................ভাবনা 

বন্ধুত্ব

 প্রেম সব সময় বন্ধুত্বের কাছে হেরে যায়
তাকে হেরে যেতে হয়
প্রেম মেনে নিতে পারেনা ভুল করাটা
বুঝতে চায়না অসহায় অবস্থাও
কিন্তু বন্ধুত্ব জানতে চায়না ভুল
অসহায় হতে দেয়না বন্ধুকে


  ...............................ভাবনা

কষ্ট

জীবনটা আসলেই অনেক সুন্দর !
তবুও সব সুন্দরের মাঝে প্রিয় মানুষটিকে
মিস করাটা যেন নিয়তি ,
তাকে নিজের অবস্থানটা না বোঝাতে পারাটা,
সে কষ্ট পাচ্ছে জেনেও নিজে কিছু করতে না পেরে
নিজে কষ্ট পেয়ে যাওয়া



  ...............................ভাবনা 

অপেক্ষা করে আছি


আমি এখনও অপেক্ষায় থাকি তোমার জন্য
তোমার দুষ্ট চোখের চাউনি,
তোমার মিষ্টি করে বলা ভালবাসা
তোমার রাগ করে দূরে থাকা
তোমার বুঝে নেওয়া আমার অভিমান
তোমার আপ্রাণ চেষ্টা আমার মুখের হাসি ফুটানো
আমি
এখনও অপেক্ষা করে আছি .........

  ...............................ভাবনা

“তোমাকে পেতাম যদি “

প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যাস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ ,
রাতের দ্বিপ্রহরে অনিচ্ছা সাত্তেও তাকে মনে পড়বেই ,
নিজের অজান্তে বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসবে ,
অকারণে চোখ ভেসে যাবে জলে ,
একবার হলেও মনে হবে “ভালবাসা মানে কষ্টের একটা আহত চরণ 
“তোমাকে পেতাম যদি “
……………………………..
ভাবনা

দূর্বলতা

”নিজের দূর্বলতা কখনও খুব কাছের কাউকেও বলা উচিত না ,
সুয়োগ পেলে সেও দূর্বলতা নিয়ে কষ্ট দিতে ভেবে দেখে না “”
………………………………
ভাবনা

সবকিছুই কেমন শুন্য মনে হয়

একদিন ভালবেসে হারিয়ে যেতে চেয়েছিলাম
একদিন ভুলে যেতে চেয়েছিলাম তুমি ছাড়া পুরো পৃথিবীকে
একদিন বাচতে চেয়েছিলাম নিজের মত করে
আর আজ সবকিছুই কেমন শুন্য মনে হয়
নিষ্ঠুর নিয়তি নাকি নিষ্টুর মন ?????????

.................................ভাবনা 

“তোমাকে পেতাম যদি “


প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যাস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ ,রাতের দ্বিপ্রহরে অনিচ্ছা সাত্তেও তাকে মনে পড়বেই ,নিজের অজান্তে বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসবে ,অকারণে চোখ ভেসে যাবে জলে ,একবার হলেও মনে হবে “ভালবাসা মানে কষ্টের একটা আহত চরণ “তোমাকে পেতাম যদি “
……………………………..
ভাবনা

**উত্তর খুজে পাইনা **


তোমাকে মাঝে মাঝে বুঝতে আমার ভুল হয়ে যায়
আমার প্রতি তোমার গভীর ভালবাসার পরিমাপ করতে পারিনা  

আমার কষ্টে তোমার পাওয়া কষ্টটা বুঝতে সময় লেগে যায় 
তোমার নির্ঘুম রাত গুলোতে যখন একা জেগে থাকো 
তখনও বুঝতে পারিনা যে আমার ঘুম নষ্ট করতে চাওনি
কেন যে এতো ভালবাসো সেটাও ভাবতে গিয়ে 
উত্তর খুজে পাইনা !!

………………………………ভাবনা

**ভূলের মাসুল **

  """মানুষের জীবনে কিছু ভুল থাকে যার মাশুল অল্প সময় দিলেই হয়ে যায় ,
আর এমন কিছু ভূল থাকে যার মাশুল সারাজীবন ধরে দিতে হয় !! ""
এক বন্ধুর এই কথা শুনে মনে হলো আমার জীবনে যে ভুল গুলো করেছি তার মাশুল
সারাজীবন শুধু না মরণের পরও দিতে হবে


………………………………ভাবনা

**কিছুই বলার নেই***

তাকিয়ে তাকিয়ে তোমার অামার কাছে থেকে দূরে চলে যাওয়া দেখছি । চোখে জল এসে তাকিয়ে থাকাটা ঝাপসা করে দিচ্ছে ,আমি চোখের জল মুছতেছি না তাকে ঝরে দিতে দিচ্ছি কারণ এখন আর তুমি আমার কান্নাটা দেখবে না ,একটা সময় ছিলো যখন খুব কান্না পেলেও তোমার কষ্ট হবে বলে বার বার চোখ মুছতাম যেন তুমি আমার চোখের জল না দেখ ,যেন আমার কারণে তুমি এতো টুকু কষ্ট না পাও । আমি আজও চাই আমার জন্য তুমি কোন কষ্ট না পাও তাই তো আর তোমার চলে যাওয়ার সময় পিছু ফিরে ডাকতে পারছি না .জানো খুব ইচ্ছা করছে তোমাকে মনে করিয়ে দিতে তোমার দেওয়া প্রমিজগুলো !!!বলেছিলে যাই হোক পৃথিবীটা যতই বদলে যাক তুমি বদলাবে না ,বদলাবে না তোমার ভালবাসাও , আমাকে ছেড়ে তুমি থাকতেই পারবে না ,আজ তুমি সত্যিই বদলে গেছ............এতোটাই যে তুমি আমার মন খারাপ হলে বুঝতে পারতে সেই তুমি আজ আমার কন্নাজড়িত কষ্ট শুনেও শোন না , এখন তুমি দিব্যি থাকতে পারো আমাকে ছাড়া দিনের পর দিন !!

কোন একদিন খুব গর্ব করে বলতাম আমার ভালবাসা যদি সত্যি হয় তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না !! যতদুরেই যাও আমার কাছেই তোমার ফিরে আসতে হবে কিন্তু তুমি চলে যাচ্ছো আমাকে ছেড়ে প্রতিদিন দূর থেকে দূরে  আমি কিছু বলতে পারছিনা শুধু একটা কথাই মনে হচ্ছে আমার ভালবাসাটা সত্যি ছিলো না !!! হয়ত কোনদিন আমি তেমন করে তোমাকে জড়াতে পারিনি আমার ভালবাসার মায়ায় ...যে তুমি আমার ভালবাসার কোন দামই দিলে না সেই তোমাকে জোর করে ধরে রাখতে চাইনা ।
তুমি চলে যাও যেখানে তুমি সুখ খুজে পাও আমার কিছুই বলার নেই !!!
..........................................ভাবনা